একটি নতুন ধরনের সৌরজগতের আবিষ্কার

একটি নতুন ধরনের সৌরজগতের আবিষ্কার

নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক সৌরজগত আবিষ্কার করেছেন। এই সৌরজগতে পৃথিবীর মতো দুটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। একটি মাত্র সৌরজগতে দুটি পৃথিবীর মতো গ্রহ থাকা খুবই বিরল ঘটনা।

এই সৌরজগতে গ্রহগুলোর অবস্থান এবং বিন্যাস বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। এখানে দেখা গেছে, বিশালাকার গ্যাসীয় গ্রহগুলো তাদের নক্ষত্রের কাছাকাছি অবস্থান করছে। পাথুরে বা পৃথিবীর মতো গ্রহগুলো গ্যাসীয় গ্রহগুলোকে ছাড়িয়ে অবস্থান করছে অনেক দূরে।

এই আবিষ্কার গবেষণা করার মাধ্যমে বিজ্ঞানীরা গ্রহের স্থানান্তর, মহাকর্ষ বল ও নক্ষত্রের চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের তাত্ত্বিক মডেলগুলোকে আরও উন্নত করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।