বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসপাতাল অবহেলার দায়ে দায়ীদের শাস্তি চায়। আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার আসল কারণ উদ্ঘাটন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ‘যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে দলের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘আজ বুধবার ভোরে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে মাত্র ১ থেকে ২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ।’














































































