আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্�্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত 'শিক্ষার বাজেট: বাজেটের শিক্ষা'–বিষয়ক প্রাক্-বাজেট আলোচনা সভায় অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, 'আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—এগুলো প্রাধান্য পাবে। আবারও বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।'
বাংলাদেশের শিক্ষার মান পিছিয়ে থাকার কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাই স্বীকার করেন...এটা দিয়ে বাংলাদেশের চাহিদাই পূরণ করা যাবে না। আন্তর্জাতিক মানের তো ধারেকাছেও নেই।













































































