প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে

প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে

পরীক্ষা গ্রহণের জন্য দেশের প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষার কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডিসিদের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে এহছানুল হক বলেন, ‘আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রচুর প্রবলেম (সমস্যা) রয়েছে। প্রতিটি প্রবলেম তারা (ডিসিরা) অ্যাড্রেস করেছেন (সামাল দিয়েছেন)।’

ডিসিরা নতুন নতুন পরিকল্পনা দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। যেমন জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষক—সবাই অস্থির হয়ে থাকেন, তা থেকে বের হওয়া ইত্যাদি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।