ঢাকা মহানগর উত্তরের আরও ৪৬টি ওয়ার্ডে দলীয় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়। এর আগে ঢাকা উত্তরের আরও পাঁচ থানায় এনসিপির কমিটি হয়েছিল। এ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোররেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টিতে এনসিপির কমিটি হলো।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা এসব কমিটি অনুমোদন করেছেন। এসব কমিটির আকার ৩ থেকে ৮ সদস্যের মধ্যে। সমন্বয় কমিটিগুলোকে এক মাসের মধ্যে ওয়ার্ড আহ্বায়ক কমিটি করতে বলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটির ২২, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি করা হয়। আজ ৪৬টি ওয়ার্ডে সমন্বয় কমিটি করার পর এখন বাকি রইল তিনটি ওয়ার্ডের (১৪, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড) কমিটি গঠন।














































































