প্রধান বিচারপতি মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন

প্রধান বিচারপতি মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন

আট বিভাগের প্রতিটিতে অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি প্রতিটি কমিটির বিচারপতিকে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকে (সুপ্রিম কোর্টে প্রেষণে কর্মরত) মনোনয়ন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ১৯৭৩ সালের হাইকোর্ট বিভাগের রুলস অনুযায়ী ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ পুনর্গঠন–সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৮ এপ্রিল প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।