অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঋণের জন্য টাকা ছাপানো বা অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পথে যাবে না। তিনি সরকার নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে বলে যে খবর বেরিয়েছে, সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, ‘স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বা অতিরিক্ত টাকা ছাপানোর ফলে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই অবস্থান থেকে আমরা সরে আসব না।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানও অর্থমন্ত্রীর সুরে বলেন, ২০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে, এমন খবর সত্য নয়।













































































