স্বাধীন গণমাধ্যমের বিকাশের অভাব সরকারগুলোর পতনের কারণ

স্বাধীন গণমাধ্যমের বিকাশের অভাব সরকারগুলোর পতনের কারণ

স্বাধীন গণমাধ্যমের বিকাশের অভাব সরকারগুলোর পতনের একটি মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেছেন, বিগত সরকারগুলোর পতনের অন্যতম কারণ ছিল স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেওয়া। বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর প্রথম সেশনে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

মাহফুজ আনাম বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত। তবে দেশে অতীতে যথেষ্ট পরিমানে অনুসন্ধানী সাংবাদিকতা হয়নি। বর্তমানেও হচ্ছে না। আর ভবিষ্যতেও হবে কিনা তা নির্ভর করছে সম্পাদকদের ভূমিকার ওপর।

মাহফুজ আনাম আরও বলেন, ‘রাইজ অফ এডিটোরিয়াল ইন্সটিটিউশন এবং ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমই অনুসন্ধানী সাংবাদিকতার পূর্বশর্ত।…দুর্ভাগ্যবশত আমাদের সম্পাদকেরা সেই মানে পৌঁছাতে পারছেন না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।