প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি গাইবান্ধার এক টাকার মাস্টার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি গাইবান্ধার এক টাকার মাস্টার

গাইবান্ধার সেই ‘এক টাকার মাস্টার’ লুৎফর রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এসব উপহারসামগ্রী তাঁর বাড়িতে পৌঁছে দেন।

উপহার হিসেবে লুৎফর রহমানের জন্য পাঞ্জাবি, পায়জামা, টুপি ও তাঁর স্ত্রীর জন্য শাড়ি, খাদ্যসামগ্রী এবং ১০ হাজার টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক লুৎফর রহমানের হাতে এসব সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।