প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প স্থাপনের সরকারি সিদ্ধান্ত ইতিবাচক

প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প স্থাপনের সরকারি সিদ্ধান্ত ইতিবাচক

দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৪৬ লাখ হলেও তাঁদের প্রবেশগম্যতার উপযোগী করে অবকাঠামো, পরিবহনব্যবস্থা ও নাগরিক সুবিধা নেই বললেই চলে। ফলে দেশের প্রায় ২ দশমিক ৮ শতাংশ মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। এ প্রেক্ষাপট বিবেচনায় সিটি করপোরেশন এলাকায় রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র‍্যাম্প ও শৌচাগার স্থাপন বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে আমরা মনে করি।

প্রতিবন্ধীদের নাগরিক অধিকারের দাবিতে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলে আসছে। তবে বাস্তবতা হলো, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতা প্রদান ছাড়া এখন পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক সুবিধা নিশ্চিত করা যায়নি।

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি কার্যালয় ও সেবাদাতা প্রতিষ্ঠান, হোটেল–রেস্তোরাঁসহ জনপরিসরগুলো প্রতিবান্ধব করে গড়ে তোলা কোনো দয়া বা সহানুভূতির বিষয় নয়, এটা নাগরিক অধিকার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।