জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদুল আজহা উদযাপন করবেন। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজ নির্বাচনি এলাকা ঢাকা ১১ আসনের অন্তর্ভুক্ত পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ আদায় করবেন।














































































