কুষ্টিয়ায় পীর হত্যা: পুলিশ অভিযান চালালেও পাঁচ দিনেও কোনো গ্রেপ্তার নেই

কুষ্টিয়ায় পীর হত্যা: পুলিশ অভিযান চালালেও পাঁচ দিনেও কোনো গ্রেপ্তার নেই

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যায় পাঁচ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান। গত রাতেও অভিযান চালানো হয়েছে।

এ সম্পর্কে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মামলার কোনো আসামি গ্রেপ্তার নেই। অভিযান চালিয়েও আসামিদের পাওয়া যাচ্ছে না।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আসামিদের এলাকায় প্রকাশ্যে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের সরব উপস্থিতি আছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।