ভোটের আগে মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না: এবি পার্টির চেয়ারম্যান

ভোটের আগে মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না: এবি পার্টির চেয়ারম্যান

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না। রাজধানীর শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে মাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভা যৌথভাবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সাম্প্রতিক সময়ে মাজার ও মাজারভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা উল্লেখ করে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।

মজিবুর রহমান বলেন, ‘ছোটবেলায় অনেকেই ভক্তিসহকারে মাজার জিয়ারত ও মোমবাতি জ্বালিয়েছেন। পরে আলেমদের কাছ থেকে এসব ধর্মমতে সহিহ নয় জেনে তা পরিহার করেছেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।