সংসদের সংরক্ষিত আসনে বিদ্যমান দল ও জোটের বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন

সংসদের সংরক্ষিত আসনে বিদ্যমান দল ও জোটের বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র জোটের বাইরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরও তিনজন নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন শামীমা আক্তার, মোসাম্মৎ মেহেরুন নেসা ও মাহবুবা রহমান। আজ মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

বিকেল ৪টা পর্যন্ত কমিশনের কাছে বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র জমা হয়েছে। স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন জমা দেন সুলতানা জেসমিন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।