দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে

দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে

দারিদ্র্য বিমোচনের নামে বিভিন্ন এনজিও গরিব মানুষকে মুক্তি দেওয়ার বদলে উল্টো ঋণের জালে আটকে ফেলছে। ঋণের এই দুর্বিষহ বোঝা বইতে না পেরে অনেক ক্ষেতমজুর ও গ্রামীণ মজুর আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গ্রামীণ মজুররা কারও দয়া বা ভিক্ষা চান না; তাঁরা সারা বছর কাজ চান, ন্যায্য মজুরি চান, পরিশ্রম করে মানুষের মতো বাঁচতে চান।

বাজেট ২০২৬-২৭: গ্রামীণ মজুরের সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় কথাগুলো বলেছেন অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ। শুক্রবার রাজধানীর মুক্তি ভবনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এই সভার আয়োজন করে। সভায় বক্তারা আসন্ন বাজেটে ক্ষেতমজুর তথা গ্রামীণ দরিদ্র মানুষের জন্য রেশন, পেনশন, সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তার জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।