বাংলাদেশ পুলিশে বড় বদলি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ৭ জন ডিআইজি, ২ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি), টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।













































































