ইরানকে চাপে রাখার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি। তিনি বলেন, হরমুজ প্রণালিতে অবরোধ দেওয়ার অর্থ হলো সহনশীলতার পরীক্ষা নেওয়া।
ইরান চলতি সপ্তাহেই ১৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে এবং দেশটির বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিস্তৃত সীমান্ত রয়েছে, যা দিয়ে তারা নিজেদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম।
তার মতে, নিকট ভবিষ্যতে ইরানকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করার মতো ক্ষমতা ওয়াশিংটনের নেই।













































































