সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় খরচ বেড়েছে ৪ গুণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় খরচ বেড়েছে ৪ গুণ

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। বিদ্যমান মূল বেতন থেকে নবম পে কমিশনের সুপারিশ করা মূল বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ দেওয়া হবে। এটি প্রথম ধাপের বেতন বৃদ্ধি। আগামী অর্থবছরের বাজেটে এ জন্য বাড়তি ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর বাজেটে বিপুল অর্থ বরাদ্দ রাখতে হয়। প্রতিবছরই এই বরাদ্দ বাড়াতে হয়। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। এ ছাড়া ৯ লাখ পেনশনভোগী সরকারি পেনশন সুবিধা পান। বর্তমান বেতনকাঠামো অনুসারে, মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, যাতায়াত, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা—এসব পান। বেতনের প্রায় সমপরিমাণ অর্থ এসব ভাতায় বরাদ্দ রাখতে হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ প্রায় চার গুণ বেড়েছে। আরও সহজভাবে বলা যায়, দেড় দশকে বেতন-ভাতায় বরাদ্দ ২৭৫ শতাংশ বেড়েছে। আগামী অর্থবছরে তা চার গুণের বেশি বরাদ্দ রাখতে হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।