হামের প্রাদুর্ভাবের কারণ চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনে আদেশ

হামের প্রাদুর্ভাবের কারণ চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনে আদেশ

হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে আদেশ আগামীকাল মঙ্গলবার আদালত দেবে। এই আবেদনের ওপর আজ সোমবার শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।

হাম নির্মূলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে হঠাৎ এ বছর রোগটির প্রাদুর্ভাব দেখা দেয়। গত তিন মাসে প্রায় ৫০০ শিশু মারা যায় হাম ও হামের উপসর্গ নিয়ে, শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারের আমলে টিকাদান ব্যাহত হওয়াকে এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে বিভিন্ন বিশেষজ্ঞ দাবি করে আসছেন। এর মধ্যেই মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে ১০ মে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।