সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ বৃহস্পতিবার এই তারিখ নির্ধারণ করেন।
মূল আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়।














































































