স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন।
এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।













































































