কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশনা

কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জবাই হওয়া কোরবানির পশুর বর্জ্য দুপুর ১২টা থেকে দিবাগত রাত ১২টার মধ্যে (১২ ঘণ্টা) অপসারণ করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অনুশাসন জারি করেছেন। আজ রোববার দুপুরে বগুড়া সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু কিছু সিটি করপোরেশন চ্যালেঞ্জ দিয়েছে, সাত থেকে আট ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ করবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।