বগুড়া সিটির নতুন প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটির নতুন প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসনিক কাজে গতি আনতে এম আর ইসলাম স্বাধীনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।

গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।