রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেয়াললিখন ও ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতির বিরোধিতা করে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন, যা ধীরে ধীরে বড় আকার ধারণ করে।
রাত দেড়টার দিকে মিছিলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীরা দলের পক্ষে স্লোগান দিলে মিছিলে থাকা অন্য শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন।
পাল্টাপাল্টি স্লোগানে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত দুইটার দিকে মিছিলটি সেখান থেকে সরে যায়।













































































