বাংলাদেশ সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চাওয়া হয়েছে

বাংলাদেশ সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চাওয়া হয়েছে

গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দেশি-বিদেশি সংগঠন। সেই সঙ্গে গুমের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা চেয়েছে সংগঠনগুলো।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ১৪টি সংগঠন। মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।