চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর ঝুলছিল লাশ

চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূর ঝুলছিল লাশ

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারবাড়ি থেকে লাশটি উদ্ধার হয়।

উদ্ধার করা লাশটি গৃহবধূ লিলি আকতারের (২৯)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার শাহবাড়ির কামাল উদ্দিন শাহর মেয়ে।

লিলির স্বামী মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমি ঘরের দ্বিতীয় তলায় ছিলাম। সকালে নিচে নেমে দেখি, লিলির শরীর ফ্যানের সঙ্গে ঝুলছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।