হাওরের কৃষকদের দুশ্চিন্তা কমেনি, রোদে শুকানোর চেষ্টা

হাওরের কৃষকদের দুশ্চিন্তা কমেনি, রোদে শুকানোর চেষ্টা

চার দিনের বৃষ্টি শেষে দেখা দিয়েছিল রোদ। কিষান–কিষানিরা দলে দলে বেরিয়ে পড়েছিলেন ঘরের বাইরে। কেউ নেমে পড়েছেন পানিতে তলিয়ে থাকা ধান কাটতে। কেউ মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। আবার কেউ চেষ্টা করেছেন আগে থেকে স্তূপ করে রাখা ধান কিছুটা শুকিয়ে নিতে।

তবে এই রোদে শঙ্কা কাটেনি হাওরবাসী কৃষকদের। যেকোনো সময় আবার নামতে পারে ঝুম বৃষ্টি। তাই হাওরে থাকা বাকি ধান তোলায় অনিশ্চয়তা রয়েই গেছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় প্রথম আলোকে বলেন, আকাশে কিন্তু মেঘ আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। আজ শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। তাই শঙ্কা রয়েই গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।