হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ শিশ�ুর মৃত্যু হয়েছে হামে আর ৩ শিশুর হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১। এর মধ্যে ৮০ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা ও বরিশালে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৭০। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।






























































































































































































































