ঈদ স্পেশাল বাস সার্ভিসে বিআরটিসির উদ্যোগ

ঈদ স্পেশাল বাস সার্ভিসে বিআরটিসির উদ্যোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করছে। এ সেবা থেকে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। বিআরটিসির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

১৭ মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জনসাধারণকে বিআরটিসির এ বাস সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।