ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরছে গাভির ছবি ভাইরাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরছে গাভির ছবি ভাইরাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি গাভি ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফেসবুকের একটি গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তৃতীয় তলায় থাকা শিশু সার্জারি বিভাগের দিক দেখানো সাইনবোর্ডের সামনে ছিল গাভিটি। এক পাশে রোগী বহনের ট্রলি ও সামনে রোগীর জটলা ছিল।

হাসপাতালের জ্যেষ্ঠ গুদাম কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, কুকুর-বিড়াল দৌড় দিয়ে ঢুকে যায়, এটি এক রকম, আর এত বড় গরু ঢুকে ঘুরতেছে, এটি কোনো কথা হলো?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।