সীমান্ত আইন লঙ্ঘন করে কথিত বাংলাদেশিদের পুশব্যাকের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষ�ীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি বলেছেন, সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাতেও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও বাড়ানো হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়েছে।
বিজিবিসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে জড়ো করা হয়েছে।






























































































































































































































