রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। আগামী আগস্টের শেষ দিকে জাতীয় গ্রিডে আসতে পারে ৩০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ।
প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। প্রকল্পে প্রায় ৩০ হাজার দেশি-বিদেশি কর্মী দিন-রাত কাজ করছেন। এর মধ্যে প্রায় ৫ হাজার বিদেশি কর্মী।
প্রকল্পটির সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী, কলাকুশলীসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে বাংলাদেশের এমন নবযাত্রায় শুভেচ্ছা ও সমর্থন জানান অতিথিরা।






























































































































































































































