পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী কাব্য নকশিকাঁথার মাঠের রুপাই আর সাজুর সংগ্রামী জীবন

পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী কাব্য নকশিকাঁথার মাঠের রুপাই আর সাজুর সংগ্রামী জীবন

শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে যৌথ উদ্যোগে এই নৃত্যনাট্যের আয়োজন করেছিল এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া।

কবি জসীমউদ্‌দীনের ১২৩তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে তাঁর এই কালজয়ী সৃষ্টিকে তুলে ধরা হয়েছিল দর্শকদের সামনে। কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্য ‘নক্সী কাঁথার মাঠ’। পৃথিবীর অনেক ভাষায় এটি অনূদিত হয়েছে।

নৃত্যনাট্যটি উপস্থাপন করে নৃত্যাঞ্চল। এই পরিবেশনার কিউরেটর হিসেবে ছিলেন নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। প্রধান দুই চরিত্র রুপাই ও সাজুর ভূমিকায় ছিলেন দেশের নন্দিত নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।