সুন্দরবনে নিখোঁজ মৌয়ালের মধ্যে সাতজন উদ্ধার

সুন্দরবনে নিখোঁজ মৌয়ালের মধ্যে সাতজন উদ্ধার

সুন্দরবনে কালবৈশাখীতে নিখোঁজ হয়ে যাওয়া নয়জন মৌয়ালের মধ্যে সাতজনকে বন বিভাগ উদ্ধার করেছে। গতকাল সোমবার গহিন অরণ্য থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ জানায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অধীন হলদেবুনিয়া টহল ফাঁড়ির সদস্যরা সোমবার নিয়মিত টহলে বের হন। সকাল আটটার দিকে ছায়া নদীর তীরবর্তী এলাকায় বনের ভেতর থেকে কয়েকজনের ডাক শুনে তাঁরা এগিয়ে যান। সেখান থেকে চারজন মৌয়ালকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৌয়ালেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের রাশিদুল ইসলাম (৩৬), বুড়িগোয়ালিনী গ্রামের শুকুর আলী (৩৮), কাশিমাড়ি গ্রামের আবদুল লতিফ মোল্লা (৬৪) ও তৈবুর রহমান (২৩)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।