লাল পলাশের দেশের সুন্দর দৃশ্য

লাল পলাশের দেশের সুন্দর দৃশ্য

সোনার গাঁয়ের মেঠো পথে জারুল ফুলের মেলা আর লাল পলাশের বনের মাঝে ফিঙে-টিয়ের খেলা। মাঠের বুকে সবুজ ধানে মনমাতানো ঢেউ আর শালিক দোয়েল নৃত্য করে দেখল না তো কেউ।

রক্তরাঙা শিমুল দোলে বৃক্ষের উঁচু ডালে, শাপলা, কমল, শালুক ফোটে বিলে, নদী, খালে। হিজলবনে হাসছে দেখো রাঙা হিজল ফুল, নদীর কূলে ঝরে পড়ে রাঙায় নদীর কূল।

বনের ফুল ওই ঝুমকো জবা আলতা মেখে গায়, খেলছে প্রজাপতির সাথে পাতার নূপুর পায়। ফুলের রানি রক্তগোলাপ ছড়ায় মধুর ঘ্রাণ, রূপ ও গন্ধে নয়ন জুড়ায়, মন করে আনচান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।

প্রবাসী বিভাগের আরও সংবাদ পড়ুন

সব দেখুন