চট্টগ্রামে বর্ষবরণের আয়োজন

চট্টগ্রামে বর্ষবরণের আয়োজন

চট্টগ্রামে বর্ষবরণের আয়োজন শুরু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। বর্ষবরণের আয়োজনে চট্টগ্রাম নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা এবং জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণিল সব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের আশপাশের সড়কগুলো আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর থেকে উৎসবমুখর পরিবেশে এসব স্থানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। সকাল সাড়ে সাতটায় বেহালার সুরে সিআরবির শিরীষতলায় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন সাংস্কৃতিক দল গান ও নাচ পরিবেশন করে।

চট্টগ্রাম নগরের ডিসি হিলে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান প্রায় অর্ধশত বছরের ঐতিহ্য। গত বছরের ১৩ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। সে জন্য আয়োজন হয়নি। ১৯৭৮ সাল থেকে সেখানে অনুষ্ঠান করে আসছিল ‘সম্মিলত পহেলা বৈশাখ উদ্‌যাপন পরিষদ’। এবার জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।