খুলনার পাটশ্রমিকদের আন্দোলন স্থগিত

খুলনার পাটশ্রমিকদের আন্দোলন স্থগিত

খুলনার পাটশ্রমিকদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছেন খুলনার পাটশ্রমিকেরা। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে আজ রোববার শ্রমিকেরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কাজ বন্ধ থাকায় ক্ষতিপূরণের দাবিতে ১৯ মে থেকে খুলনার দৌলতপুরে বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের (বিজেএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকেরা। এর ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচিস্থলে যান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম। সেখানে তিনি আন্দোলনরত শ্রমিক ও জুট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে তিনি শ্রমিকদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।