বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বিশ্ব নৃত্য দিবসের নৃত্যানুষ্ঠান। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তি’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে মঙ্গলবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছিল দুই দিনের এই নৃত্যানুষ্ঠান।
বুধবার সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল বিকেল পাঁচটায়। সমাপনী দিনে নাট্যশালা মঞ্চে ২৩টি নৃত্য সংগঠনের তিন শতাধিক শিল্পী নৃত্য পরিবেশন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক সচিব কানিজ মওলা বলেন, সরকারি আয়োজনগুলোয় যদি সবাই একসঙ্গে অংশগ্রহণ না করেন, তবে তা কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমিত থাকে।






























































































































































































































