চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে একজন নারী শিক্ষার্থী একটি মন্তব্য করেছিলেন। এরপর একজন শিবিরকর্মী তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন। পরে জানা গেছে যে শিবিরকর্মীটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী। ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এ ঘটনার পর ক্যাম্পাসে সমালোচনা হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, 'বিষয়টি জানতে পেরে আমি মোজাহিদকে সরাসরি মেসেজ করি। এরপর মোজাহিদ বিষয়টি স্বীকার করেন। তাঁকে এ ধরনের মন্তব্য করতে বলা হয়েছিল বলে তিনি দাবি করেছেন। এমন ঘটনার জন্য তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে আলি আহসান মোজাহিদের মুঠোফোনে একাধিকবার কলা করা হয়। তবে তিনি রিসিভ করেননি। এরপর মুঠোফোনে একাধিক খুদে বার্তা পাঠানো হয়। তবে তিনি সাড়া দেননি।































































































































































































































