মেহেন্দীগঞ্জে ঝড়ের তাণ্ডবে বাড়িঘর লন্ডভন্ড

মেহেন্দীগঞ্জে ঝড়ের তাণ্ডবে বাড়িঘর লন্ডভন্ড

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার সকালে আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি ও দোকানপাট। উপড়ে পড়েছে অসংখ্য গাছ। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এতে সকাল থেকেই পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গম ইউনিয়ন মেঘনা, কালাবদর, গজারিয়া, তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হিসাব পেতে অনেক সময় লাগবে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকালেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সকাল ৯টার দিকে প্রবল বেগে ঝড় শুরু হয়। তীব্র বাতাসে মুহূর্তেই বিভিন্ন এলাকার টিনের ঘর উড়ে যায়, গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো বিপর্যস্ত হয়ে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ সকাল থেকে বন্ধ রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।