বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি সূত্র জানায়, ভোলা–বরিশাল মহাসড়কে চিংড়ি ও জাটকা ইলিশবাহী মাইক্রোবাস ও পিকআপ আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পটুয়াখালী থেকে আসা চিংড়ির রেণুবাহী একটি মাইক্রোবাস বরিশাল জিরো পয়েন্ট থেকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডে নিয়ে আটক করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।






























































































































































































































