মানিকগঞ্জে বাসের সঙ্গে অক্সিজেনবাহী লরির সংঘর্ষ, পুড়ল বাস ও যাত্রীদের মালামাল

মানিকগঞ্জে বাসের সঙ্গে অক্সিজেনবাহী লরির সংঘর্ষ, পুড়ল বাস ও যাত্রীদের মালামাল

মানিকগঞ্জ সদর উপজেলায় তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে ঈদে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে বাস ও যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকার গাবতলী থেকে এফকে পরিবহনের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বাসের যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।