রাজবাড়ীতে পদ্মার দুই বড় কাতলা মাছ বিক্রি হলো

রাজবাড়ীতে পদ্মার দুই বড় কাতলা মাছ বিক্রি হলো

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুটি বড় কাতলা মাছ বিক্রি হয়েছে ৯৫ হাজার ৪১৫ টাকায়। শুক্রবার ভোরে মাছ দুটি পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজার থেকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

স্থানীয় জেলেরা জানান, আজ শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জাল ফেলেন রাজবাড়ীর বরাট অন্তারমোড় এলাকার জেলে মমিন হালদার ও বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার জেলে ইরশাদ শেখ। তাঁরা জাল ফেলে ভাসতে ভাসতে প্রায় পাঁচ–ছয় কিলোমিটার ভাটিতে ফেরিঘাট এলাকার কাছাকাছি চলে আসেন।

এ সময় বুঝতে পারেন জালে বড় কিছু আটকা পড়েছে। জেলে মমিন হালদার জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে সেটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।