বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সূচি জানিয়েছে বিপিডিবি

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়সূচি জানিয়েছে বিপিডিবি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯: ২৭ সিলেট নগরের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সংস্থাটির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছের ডাল কাটার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশের এলাকা। এছাড়া আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।