চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় টানা প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় আছে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ১৩০টি গ্রাম। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় ৭৪ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর বাঁশ ও গাছপালা ভেঙে পড়ে। এতে একাধিক খুঁটি ভেঙে যায় এবং তার ছিঁড়ে যায়। ফলে সন্ধ্যা ছয়টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চলছে।






























































































































































































































