পিঠা উৎসবের আয়োজন ঢাকায়

পিঠা উৎসবের আয়োজন ঢাকায়

ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত ১০ দিনব্যাপী ১৯তম জাতীয় পিঠা উৎসব ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমাহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন রয়েছে।

আজ ৩ মে রোববার বৈশাখী পিঠামেলার শেষ দিন। শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও বৈশাখী মেলা আজ রাতে শেষ হবে। জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ এবং শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

এবার উৎসবে বৈচিত্র্যময় পিঠার পাশাপাশি রয়েছে চারু ও কারুপণ্যের বিভিন্ন স্টল। এসব স্টলে সুস্বাদু মনকাড়া নকশার পিঠার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রন্ধনশিল্পীরা নানারকম ঐতিহ্যবাহী পিঠা নিয়ে এসেছেন; কুড়িগ্রাম, কুষ্টিয়া, কুমিল্লা, বরিশাল ও ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে পিঠার পসরা সাজিয়ে বসেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।