আলীকদমে হামের উপসর্গ বৃদ্ধি, টিকা কার্যক্রম চলছে

আলীকদমে হামের উপসর্গ বৃদ্ধি, টিকা কার্যক্রম চলছে

বান্দরবানের আলীকদমে পুরোদমে টিকা কার্যক্রম চললেও বেড়েছে হামের উপসর্গের রোগীও। আজ শনিবার সারা দিনে নতুন করে আরও ২০ জন নতুন রোগী আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। ৩১ শয্যার হাসপাতালটি থেকে আজ ৪৩ জনকে ছাড়পত্র দেওয়া হলেও বর্তমানে হামের উপসর্গের ৭৩ জন রোগীসহ মোট ৮৫ জন রোগী সেখানে চিকিৎসাধীন।

বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, চলতি বছরে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সার্বিকভাবে জেলার সাতটি উপজেলায় ৯৭ দশমিক ৯৯ শতাংশ অর্জিত হয়েছে।

আলীকদম উপজেলার মধ্যে সবচেয়ে দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গের প্রকোপ বেশি। যোগাযোগবিচ্ছিন্ন ম্রো পাড়াগুলোতে যেতে হলে সড়ক থেকে তিন থেকে সাত ঘণ্টা হাঁটতে হয়। সেখানে এপ্রিলের শুরু থেকে প্রাদুর্ভাব বেড়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।

স্বাস্থ্য সুরক্ষা বিভাগের আরও সংবাদ পড়ুন

সব দেখুন