ফিলিং স্টেশনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করছেন যানবাহনের চালক

ফিলিং স্টেশনে দাঁড়িয়ে তেল নিতে অপেক্ষা করছেন যানবাহনের চালক

ঢাকার পরীবাগের একটি ফিলিং স্টেশনে বেশ কয়েকটি যানবাহন তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই স্টেশনে মোট ১ হাজার ১১টি যান লাইনে দাঁড়ানো। মৎস্য ভবনের আরেকটি ফিলিং স্টেশনেও অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা কাছাকাছি। সেখানে সকাল ১০টার সময় তেল নিতে লাইনে আছে ৪২২টি মোটরসাইকেল ও ৩৫৮টি প্রাইভেট কার।

এই ফিলিং স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়েও তেল পাচ্ছেন না আরেক চালক আবদুর রহিম। তিনি প্রথম আলোকে জানান, গতকাল রাত ৯টার সময় লাইনে দাঁড়িয়েছিলেন। আজ বেলা ১১টা পেরিয়ে গেলেও তিনি তেল পাননি। কখন পাবেন, সেটিও জানেন না।

চালকেরা জানান, ফিলিং স্টেশনগুলোয় তেলের জন্য লাইন কমার বদলে উল্টো বাড়ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।