বাংলাদেশের একটি অ্যালবিনো মহিষ যাকে ডোনাল্ড ট্রাম্প নামে ডাকা হচ্ছে

বাংলাদেশের একটি অ্যালবিনো মহিষ যাকে ডোনাল্ড ট্রাম্প নামে ডাকা হচ্ছে

বাংলাদেশের একটি অ্যালবিনো মহিষকে ডোনাল্ড ট্রাম্প নামে ডাকা হচ্ছে। এই মহিষটি নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা হচ্ছিল। মহিষটির মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল।

মহিষটির ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। ২১ মে টেলিগ্রাফের খবরের শিরোনাম ছিল, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য অ্যালবিনো বুল (বাংলাদেশে অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে)।

চিড়িয়াখানায় রাখার জন্য মহিষটি সরকার নিচ্ছে। বিনিময়ে তাদের কী দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দেবে, নইলে কোরবানির জন্য গরু দিয়া দেবে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।