পদ্মা সেতুতে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়

পদ্মা সেতুতে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এটি এক দিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

আজ বুধবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।